Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চীন-মার্কিন সম্পর্ক এবং দুই দেশের নেতাদের পারস্পরিক যোগাযোগ নিয়ে গতকাল (বুধবার) ফোনালাপে গভীর মতবিনিময় করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

ওয়াং ই বলেন, গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সফলভাবে যুক্তরাষ্ট্র সফর করেন। দুই দেশের নেতারা একমত হয়েছেন যে, চীন-মার্কিন সম্পর্কের নতুন অবস্থানের তাৎপর্য আরও সমৃদ্ধ করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সঠিক পথ অনুসন্ধানে আরও স্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা দিতে হবে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের স্থিতিশীল অগ্রগতির ধারা সহজে অর্জিত হয়নি। এটি দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে নেওয়া একটি যৌক্তিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি মতপার্থক্য ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করতে চীন আগ্রহী।

ওয়াং ই আরও বলেন, ২০২৬ সালের এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক এবং জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজনে একে অপরকে সমর্থন করতে চায় চীন। একই সঙ্গে একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক বাস্তবায়ন এবং এর কার্যকারিতা এগিয়ে নিতেও আগ্রহী বেইজিং।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.