Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীন-মার্কিন সম্পর্ক টেকসই করতে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-মার্কিন সম্পর্ক টেকসই করতে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের
চীন-মার্কিন সম্পর্ক টেকসই করতে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের স্থিতিশীল, গঠনমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং। তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন এবং সেগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটি’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে সিয়ে ফেং এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরের উভয় পাড়েই একটি ঐকমত্য ক্রমশ শক্তিশালী হচ্ছেG চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতার মাধ্যমে লাভবান হয়, আর সংঘাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের এই দুটি বড় দেশের জন্য একে অপরের সঙ্গে মিলেমিশে চলার সঠিক পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।‘ 
চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে চলতি বছরকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন তিনি।
সিয়ে ফেং বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় মাসের ব্যবধানে একে অপরের দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি গঠনমূলক এবং কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে। এটি স্পষ্ট করে যে, চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পরিপূরক হতে পারে।‘

দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক পরামর্শের ব্যবস্থাগুলোও পুরোপুরি কাজে লাগাতে হবে। একইসঙ্গে সামরিক সম্পর্ক, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান আরও জোরদার করা প্রয়োজন।‘

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.