Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী
কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), চিনান বিশ্ববিদ্যালয় এবং চায়না ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ অ্যাসোসিয়েশনের (সিএনআইডিএ) যৌথ আয়োজনে চিনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই-সৃষ্ট শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল (বুধবার) ‘এশিয়া-প্যাসিফিক তরুণ অভিযান: এশিয়া-প্যাসিফিকের ভবিষ্যৎ আঁকি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এপেকের ‘যৌথ সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠন’—এই মূলভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি। ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তরুণদের মধ্যে আন্তদেশীয় শিল্পবিনিময় ও বুদ্ধিবৃত্তিক সংলাপের একটি মঞ্চ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চিনান বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক সুন ইউ, সিজিটিএনের সম্পাদকীয় বোর্ডের সদস্য ও এশিয়া-আফ্রিকা কেন্দ্রের উপপরিচালক চাং হুই এবং সিএনআইডিএর সহকারী মহাসচিব লিউ সিং ছেন।

তারা বলেন, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় মূলত জনগণের মধ্যে সম্পর্ক ও হৃদয়ের বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। বিভিন্ন দেশের তরুণরা ভাষা ও ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে যৌথ শিল্পসৃষ্টির মাধ্যমে উন্মুক্ততা, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। এ উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য একটি অপরিহার্য আধ্যাত্মিক ভিত্তি তৈরি করছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একমত হয় যে, এআইভিত্তিক চিত্রশিল্পের মাধ্যমে আয়োজিত এ প্রদর্শনী সভ্যতার মধ্যে সংলাপের একটি নতুন মাধ্যম তৈরি করেছে। একই সঙ্গে এটি ঐতিহ্যবাহী মানবিক ঐতিহ্য ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং সহাবস্থানকে উৎসাহিত করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার জনকেন্দ্রিক ও জনকল্যাণমুখী উন্নয়নের দর্শনও তুলে ধরছে।

এ প্রদর্শনীর জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সৃজনশীল শিল্পকর্ম আহ্বান করা হয়। এতে মোট ২৫২টি এআই-সৃষ্ট শিল্পকর্ম জমা পড়ে। এসব শিল্পকর্মে ব্রুনাই, চিলি, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পেরু, রাশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ এপেকের ১১টি অর্থনৈতিক সত্তার ১৭টি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়।

(রুবি/ফয়সল/সুবর্ণা)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.