Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

চীনের আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুন ইয়াত-সেনের জন্মের ১৬০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।

এসময় উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়ে সিয়াং ও লি সি।

উল্লেখ্য, এক শতাব্দীরও বেশি সময় আগে সুন ইয়াত-সেন ১৯১১ সালের বিপ্লবের নেতৃত্ব দেন। ওই বিপ্লবের মূল লক্ষ্য ছিল চীনে হাজার বছরের নিরঙ্কুশ রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটানো। এই বিপ্লবের মধ্য দিয়ে চীনের রাজতন্ত্রের অবসানের পথ তৈরি হয়।

১৯২৫ সালে মৃত্যুবরণ করেন তিনি। চীনের আধুনিক ইতিহাসে তার ভূমিকা স্মরণে ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.