Wednesday, September 9, 2026
Live
ভর্তি তথ্য
Verified
1 min read

২০২৫ সালের মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদন নভেম্বরের শুরুতে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.6 (5)
২০২৫ সালের মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদন নভেম্বরের শুরুতে

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে নভেম্বর মাসে। তবে আবেদন শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে,, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে আরেকটি সভা হবে। ওই সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

একজন কর্মকর্তা জানান, এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিন, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে তা আগামী সপ্তাহের সভা শেষে বলা যাবে।

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।

দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। 

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.