সবুজ আহমেদ : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় তেল ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলার শ্রীপুর উপজেলার তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।
বিনা'র সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. ফাহমিনা ইয়াসমীন, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.মো: মাহবুবুল আলম তরফদার, বিনা'র তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.রেজা মোহাম্মদ ইমন, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বিনা ময়মনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) কৃষিবিদ সাদিয়া তাসমিন,তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর গাজীপুরের কটন এগ্রোনমিস্ট এবং প্রধান কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহাব।
অনুষ্ঠানের শুরুতে বিনা'র বিভিন্ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ।
এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তত্ত্বাবধানে উন্নত জাতের বিনা ধান, তেলবীজ শস্য, উৎপাদন বৃদ্ধিকরণ, চাষাবাদ পদ্ধতি, বীজ সংরক্ষণ ও বীজতলা তৈরিতে কৃষকদের পরামর্শ দেন। আর্থিকভাবে কৃষকদের লাভবান করতে কৃষিকে বাণিজ্যিকভাবে লাভবান হতে উদ্বুদ্ধ করেন।
এ সময় বক্তারা আরো বলেন, বিনা উদ্ভাবিত উন্নত জাতের উচ্চ ফলনশীল ধান, তেলবীজ শস্য, পাটশাক সহ অন্যান্য নতুন উচ্চফলনশীল জাতের সাথে পরিচয় করে দেন। এছাড়াও অঞ্চল ও জমিভেদে প্রকৃতি অনুযায়ী বিনা'র উদ্ভাবিত বিভিন্ন শস্য উৎপাদনে বিস্তারিত আলোচনা করা হয়। বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে এবং সঠিক নিয়মে বীজ সংরক্ষণের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও কৃষি বিষয়ক যেকোনো সহযোগিতায় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর সদর, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার কৃষক-কৃষাণিদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে যৌথ অর্থায়ন করে বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্প।
বিনা'র উদ্যোগে গাজীপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.