এইচএসসি আইসিটি নম্বর কমেছে, প্রশ্নের অপশন বেড়েছে

এইচএসসি আইসিটি নম্বর কমেছে, প্রশ্নের অপশন বেড়েছে

এইচএসসি আইসিটি নম্বর কমেছে, প্রশ্নের অপশন বেড়েছে। ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে যথারীতি সারাদেশে এক যোগে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ৮ আগস্ট সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ছোটবেলায় আমরাও পরীক্ষা পেছানোর দাবি জানাতাম, যাতে আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারি। কিন্তু আসলে এটা অযৌক্তিক। এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। নম্বর কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের আইসিটি ভয় দূর করতে প্রশ্নে অপশন বেশি রাখা হবে।

তিনি বলেন, একটি বিষয় তো সমাধান হয়েই গেল। বাকি ডেঙ্গুর সময়ে পরীক্ষা না নেওয়ার দাবি। ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো প্রতিপালন করলে আশা করি কোনো শিক্ষার্থীর সমস্যা হবে না। অন্য দাবিগুলো মানার মতো নয়। আমরা আশা করব, তারা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।

৮ আগস্ট ২০২৩ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা’ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এইচএসসি আইসিটি নম্বর কমেছে

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে পূর্ণ নম্বরের প্রশ্নপত্র হবে। শুধু আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে। বাকি ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে।

তিনি বলেন, ২৫টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এরমধ্যে ২০টির উত্তর দিতে হবে। আবার বড় প্রশ্ন বা লিখিতের ক্ষেত্রেও ৮টি প্রশ্ন থাকবে। তার মধ্য থেকে মাত্র ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরে ১০ নম্বর করে বরাদ্দ থাকবে। আগের নিয়মে ৮টি প্রশ্নের মধ্যে ৫টির উত্তর দিতে হতো। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এটা আমরা কমিয়ে এনেছি। আশা করছি, শিক্ষার্থীরা আইসিটি নিয়ে আর ভয় পাবে না।

এইচএসসি আইসিটি নম্বর ২০২৩ - HSC ICT number 2023
এইচএসসি আইসিটি নম্বর ২০২৩ - HSC ICT number 2023

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের

এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৪ দাবিতে আন্দোলন করছেন রাজধানী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার ও মঙ্গলবার তারা শাহবাগে রাস্তা অবরোধ করেন। এসব দাবির মধ্যে আইসিটি বিষয় বাদ দেওয়ার দাবিও ছিল। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ICT বিষয়ে ১০০ নম্বরের বদলে ৭৫ নম্বরের প্রশ্ন থাকবে।

কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪৩ দিন

এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.