Monday, November 16, 2026
Live
জেনে রাখুন
Verified
৯ মিনিটে পড়া যাবে

সশস্ত্র বাহিনীর বেতন স্কেল ২০২৬ গেজেট প্রকাশ, নতুন বেতন কাঠামোতে কার বেতন কত

পে স্কেলে বাহিনী প্রধানের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৭২ হাজার আর সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
সশস্ত্র বাহিনীর বেতন স্কেল ২০২৬ গেজেট প্রকাশ, নতুন বেতন কাঠামোতে কার বেতন কত
সশস্ত্র বাহিনীর বেতন স্কেল ২০২৬ গেজেট প্রকাশ, নতুন বেতন কাঠামোতে কার বেতন কত

সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে নির্ধারিত এ কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের মূল বেতন, ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, তিন বাহিনীর প্রধানের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, একজন সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলি (জেএসআই) ০১/২০২৬-এ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বেতন-ভাতা ও অবসরজনিত সুবিধার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নতুন নির্দেশনায় কমিশন্ড অফিসার, এএফএনএস কর্মকর্তা, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, অন্যান্য পদমর্যাদার সদস্য, রিক্রুট, এনসি (ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা এবং এমওডিসি সদস্যদের বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে বেতন কত?

নতুন পে স্কেল বা বেতন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ লাখ ৫৬ হাজার টাকা।

সেনাবাহিনীর নতুন বেতন কাঠামো

সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বেতন পদমর্যাদা ও চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। নতুন স্কেল অনুযায়ী, সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। লেফটেন্যান্টের বেতন ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা।

মেজর পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। লেফটেন্যান্ট কর্নেলের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেলের মূল বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেলের নির্ধারিত মূল বেতন যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা।

অনারারি ক্যাপ্টেনের মূল বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের ৭৬ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেনাবাহিনীর অন্যান্য পদমর্যাদার সদস্যদের বেতনও নতুন করে নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।

এ ছাড়া সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এনসি (ই) পদে বেতন ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। নতুন কাঠামোয় একজন রিক্রুটের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।

নৌবাহিনীর নতুন বেতন কাঠামো

নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বেতনও পদমর্যাদা ও চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

নতুন স্কেল অনুযায়ী, অ্যাক্টিং সাব লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। সাব লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডারের বেতন ৮৬ হাজার ৮০০ থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। কমান্ডারের ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।

রিয়ার অ্যাডমিরাল ও ভাইস অ্যাডমিরালের মূল বেতন যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা। নৌবাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার টাকা।

নৌবাহিনীর অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি সাব লেফটেন্যান্টের ৭৬ হাজার ৯৬০ টাকা।

অন্যান্য পদে মাস্টার চিফ পেটি অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। চিফ আর্টিফিসারের ৪৪ হাজার ৮০০ থেকে ১ লাখ ২ হাজার ৫০০ টাকা।

সিনিয়র চিফ পেটি অফিসার এবং আর্টিফিসার-১ ও ২ পদের বেতন ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা। চিফ পেটি অফিসার ও আর্টিফিসার-৩ পদের বেতন ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।

পেটি অফিসার ও আর্টিফিসার-৪-এর মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। লিডিং সিম্যানের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং অ্যাবল সিম্যানের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

অর্ডিনারি ডিউটি সিম্যানের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নাবিক ও রিক্রুটের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।

বিমানবাহিনীর নতুন বেতন কাঠামো

বিমানবাহিনীর কর্মকর্তাদের জন্য জেনারেল ডিউটি ও গ্রাউন্ড ডিউটি শাখাভিত্তিক পৃথক বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে।

জেনারেল ডিউটি শাখায় পাইলট অফিসারের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। ফ্লাইং অফিসারের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ফ্লাইট লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা।

এ ছাড়া স্কোয়াড্রন লিডারের বেতন ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, উইং কমান্ডারের ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার ৭০০ থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।

গ্রাউন্ড ডিউটি শাখায় পাইলট অফিসারের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। ফ্লাইট অফিসারের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ফ্লাইট লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা।

এ শাখায় স্কোয়াড্রন লিডারের বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। উইং কমান্ডারের ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রুপ ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার ২০০ থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।

এয়ার ভাইস মার্শালের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং এয়ার মার্শালের ১ লাখ ৬৪ হাজার টাকা। বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল পদে থাকলে তাঁর মূল বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা।

অনারারি ফ্লাইট লেফটেন্যান্টের মূল বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি ফ্লাইট অফিসারের ৭৬ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য পদে মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।

সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরাল বা এলএসি পদের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

এসি-১ পদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। রিক্রুট বা এসি-২ পদের নির্ধারিত বেতন ২১ হাজার ৪০০ টাকা।

এএফএনএস কর্মকর্তাদের নতুন বেতন

গেজেট অনুযায়ী, আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের (এএফএনএস) সদস্যদের জন্যও নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

এএফএনএস ক্যাডেটদের মাসিক মূল বেতন ২২ হাজার ৪০০ টাকা। লেফটেন্যান্ট পদে বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা, ক্যাপ্টেন পদে ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা এবং মেজর পদে ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেলের মূল বেতন ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। কর্নেল পদে বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা।

অফিসার ক্যাডেট, মিডশিপম্যান ও রিক্রুটদের বেতন

নতুন বেতন কাঠামোয় প্রশিক্ষণরত সদস্যদের বেতনও নির্ধারণ করা হয়েছে।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অফিসার ক্যাডেটদের মাসিক মূল বেতন ২৩ হাজার টাকা। নৌবাহিনীর মিডশিপম্যানদের জন্য নির্ধারিত বেতন ২৩ হাজার ৮০০ টাকা। এএফএনএস ক্যাডেটরা পাবেন ২২ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, সেনাবাহিনীর সৈনিক, নৌবাহিনীর নাবিক এবং বিমানবাহিনীর রিক্রুট বা এসি-২ পদের সদস্যদের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। সরকারের নির্দেশনা অনুযায়ী, ধাপে ধাপে নতুন বেতন বাস্তবায়ন করা হবে।

বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার এবং সমতুল্য পদমর্যাদার সদস্যদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন নির্ধারিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে নতুন বেতনের ৭০ শতাংশ।

২০২৭ সালের ১ জুলাই থেকে এসব সদস্য নতুন কাঠামো অনুযায়ী শতভাগ মূল বেতন পাবেন।

অন্যদিকে, সার্জেন্ট ও সমতুল্য পদ থেকে এনসি (ই) এবং অফিসার ক্যাডেট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে ৭৫ শতাংশ বেতন। ২০২৭ সালের ১ জুলাই থেকে তাঁরাও নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ মূল বেতন পাবেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের যেসব ভাতা বাড়ানো হয়েছে

নতুন বেতন কাঠামোয় কয়েকটি প্রচলিত ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা করা হয়েছে। সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে এ ভাতা ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কিট ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে।

ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাহাড়ি এলাকায় কর্মরত সদস্যদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন যেসব ভাতা যুক্ত হয়েছে

নতুন কাঠামোয় কয়েকটি নতুন ভাতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।

প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাওয়া যাবে।

হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ হবে ৫ হাজার টাকা।

এ ছাড়া তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের মাসে ২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের বিশেষ সুবিধা বাতিল, কার্যকর হবে নতুন ভাতার হার

নতুন নির্দেশনায় আগের জেএসআইয়ের আওতায় দেওয়া বিশেষ সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে বিলুপ্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় আগে পাওয়া অর্থ বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।

তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর থাকা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।

গেজেটে আরও বলা হয়েছে, ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে যাওয়া সদস্যরা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। তবে তাঁরা শতাংশের হিসাবে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।

সশস্ত্র বাহিনীর বেতন স্কেল ২০২৬ গেজেট PDF

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নতুন বেতন কাঠামো, ভাতা এবং অবসরকালীন সুবিধার বিস্তারিত জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলি (জেএসআই) ০১/২০২৬-এর গেজেট দেখতে পারেন।

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোর গেজেট PDF:
এখানে ক্লিক করে গেজেট ডাউনলোড ও পড়ুন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.