জুন ৫: উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন, গতকাল (বৃহস্পতিবার) রাজধানী মন্টেভিডিওর একটি অনুষ্ঠানে জানান, তার দেশ সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকদের ভিসা-মুক্ত সুবিধা দেবে।
তিনি বলেন, চীন উরুগুয়ের গুরুত্বপূর্ণ পর্যটক-উত্স। ভিসা-মুক্ত সুবিধা দিলে, আরও বেশি চীনা পর্যটক উরুগুয়ে আসবেন এবং দেশটির স্থানীয় পরিস্থিতি ও রীতিনীতি অনুভব করবেন বলে আশা করা যায়।
এদিকে, উরুগুয়ের পর্যটনমন্ত্রী পাবলো মেনোনি বলেছেন, তার দেশে বৈচিত্র্যময় সংস্কৃতি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এবং বিশ্ববিখ্যাত সুস্বাদু পানীয় ও খাবার রয়েছে। তিনি চীনা পর্যটকদের তার দেশে স্বাগত জানান।
সিএমজি