আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট ৮টি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়াও সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও থাকবে। এই নির্দেশনা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ক্যালকুলেটর, কন্ট্রোল রুমসহ তিনটি ইস্যুতে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কন্ট্রোল রুম সংক্রান্ত বিজ্ঞপ্তি
কন্ট্রোল রুম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
কন্ট্রোল রুমের ফোন নম্বর-
- ০২-২২৩৩৬৯৮১৫
- ০১৫৫০৪১১২০৩
- ০১৭১৪৯৯৪০৭৩
- ০১৭৫৬১০৩১৫২
এছাড়া ই-মেইল করা যাবে controller@dhakaeducationboard.gov.bd-এই ঠিকানায়।
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা
এইচএসসি পরীক্ষায় CASIO ব্র্যান্ডের নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।
এইচএসসি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে / এইচএসসি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর মডেল :
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষায় ব্যবহারযোগ্য ক্যালকুলেটরের মডেলগুলো হলো-
-
FX-100MS
-
FX-991ES
-
FX-570MS
-
FX-82MS
-
FX-991EX
-
FX-991MS
-
FX-991ES Plus
-
FX-991CW (নতুনভাবে যুক্ত)
এই তালিকাভুক্ত ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।