Tuesday, November 3, 2026
Live
ভর্তি তথ্য
Verified
৩ মিনিটে পড়া যাবে

কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৬ জেনে নিন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৬ জেনে নিন
কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৬ জেনে নিন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে চলতি নভেম্বর মাসে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের যোগ্যতায় এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (পয়েন্ট) এবং পৃথক পরীক্ষার ফলের শর্তে রয়েছে ভিন্নতা।

প্রকাশিত তথ্য, আগের শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা ও প্রাথমিক ঘোষণার ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদনে কত জিপিএ প্রয়োজন, তা তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটেও বিভাগভেদে একই জিপিএ শর্ত প্রযোজ্য। চারুকলা ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৭ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩.৫০ এবং মোট ৮ প্রয়োজন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শর্ত এখনো নিশ্চিত হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গত শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন ছিল। বিজ্ঞান বিভাগের জন্য মোট ৮.৫০ এবং পৃথকভাবে ৩.৫০। এ ছাড়া এ ইউনিটে মোট ৮.৫০ ও পৃথকভাবে ৪ এবং ডি ইউনিটে মোট ৯ ও পৃথকভাবে ৪ প্রয়োজন ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

এ ইউনিটে মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ৩; বি ও ডি ইউনিটে মোট ৬ এবং পৃথকভাবে ২.৭৫; সি ইউনিটে মোট ৬.৫০ এবং পৃথকভাবে ৩; ই ইউনিটে মোট ৫.৫০ এবং পৃথকভাবে ২.৫০ থাকতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) 

গত শিক্ষাবর্ষের শর্ত অনুযায়ী, এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে জিপিএ ৫ প্রয়োজন ছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হতো।

কুয়েট 

এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ৪ এবং ইংরেজিসহ চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮ থাকতে হতো।

চুয়েট 

এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল। ইংরেজিতে থাকতে হতো কমপক্ষে ৩।

রুয়েট 

এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

গত শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট জিপিএ ৮ (এসএসসিতে ৪ ও এইচএসসিতে ৩)। বি ইউনিটে মানবিক বিভাগের জন্য মোট ৬.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য ৭। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭ এবং ডি ইউনিটে ৭.৫০ প্রয়োজন ছিল।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 

বিজ্ঞান বিভাগের এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩.২৫ এবং মোট ৭; মানবিক বিভাগের বি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬; ব্যবসায় শিক্ষা বিভাগের সি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬.২৫ প্রয়োজন ছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৬.৫০ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিতে কমপক্ষে ৩ থাকতে হতো। বি ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩ এবং মোট ৬ প্রয়োজন ছিল।

কৃষি গুচ্ছ 

গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪ এবং মোট ৮.৫০ প্রয়োজন ছিল। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল।

প্রসঙ্গত, জিপিএ শর্তগুলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পর শর্ত পরিবর্তন হতে পারে।


এইচএসসিতে ফল বিপর্যয়

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাসের হার নিম্নমুখী। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের যোগ্যতা অর্জন করতে পেরেছেন কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাথায়।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.