ওমান ভিসা বন্ধ হলো বাংলাদেশি নাগরিকদের জন্য। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ৩১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের সব রকমের ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি।
আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ভিসা ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।
রয়্যাল ওমান পুলিশ বিবৃতিতে বলেছে, নীতি পর্যালোচনার আওতায় আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।
খবর
Verified
ওমান ভিসা বন্ধ হলো বাংলাদেশি নাগরিকদের জন্য
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.