Thursday, November 5, 2026
Live
রুটিন
Verified
১ মিনিটে পড়া যাবে

৭ কলেজের পরীক্ষার রুটিন ২০২১

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
৭ কলেজের পরীক্ষার রুটিন ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি ২০২১ (বুধবার) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ ২০২১ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

>> ডিগ্রি ৩য় বর্ষ ২০১৮ এবং অনার্স ২য় বর্ষ ২০১৯ (পুরাতন) পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

>> ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি : http://7college.du.ac.bd/upload/Mukrimul/MI_3rd_yr_19_incompleteroutine.pdf

>> ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি : http://7college.du.ac.bd/upload/Mukrimul/MI_4th_incompleteroutine19.pdf

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.