Tuesday, June 30, 2026
Live
রুটিন
Verified
3 min read

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৭ প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য সুখবর

উত্তরপত্র মূল্যায়নের সুযোগ আসছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৭ প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য সুখবর
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৭ প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৭ প্রকাশিত হয়েছে। রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি ২০২৭ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। এ ছাড়া ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ওই বছরের ৬ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

১৪ মে ২০২৬ তারিখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের গুরুত্বপূর্ণ এই দুই পরীক্ষার তারিখ ঘোষণা করেন। সম্মেলনের পর পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে তাঁদের চূড়ান্ত লক্ষ্য হলো, পর্যায়ক্রমে এসএসসি ও এইচএসসি বছরের ডিসেম্বর মাসে নেওয়া। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৪০ লাখ পরীক্ষার্থীর লেখাপড়া ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে এসএসসি পাস করতে একজন শিক্ষার্থীর ১৬ বছর এবং এইচএসসির জন্য ১৮ বছর লাগতে পারে। কিন্তু দেখা গেছে এইচএসসি পাস করতেই ২০ বছর লেগে যায়। অর্থাৎ জনমিতির হিসাবে জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সে ক্ষেত্রে চেষ্টা হচ্ছে পাঠ্যসূচি শেষ করা ও সেশন জট কমিয়ে আনা। গ্যাপ ক্রমান্বয়ে কমিয়ে আনা তাঁদের লক্ষ্য।

উত্তরপত্র মূল্যায়নের সুযোগ আসছে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা আইন পরিবর্তন করে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করছেন। আগামী সংসদ অধিবেশনে আইনের সংশোধনী পাস হতে পারে বলে জানান তিনি। বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ নেই। কেবল পুনর্নিরীক্ষণের সুযোগ আছে। মানে খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে যোগ-বিয়োগে ভুল আছে কি না বা গুরুতর কোনো ভুল আছে কি না, সেটা দেখা হয়।

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা / রাজশাহী / কুমিল্লা / যশোর / চট্টগ্রাম / বরিশাল / সিলেট / দিনাজপুর / ময়মনসিংহ

পরীক্ষা শুরুর সময়: সকাল ১০:০০টা
বিষয় বিষয় কোড তারিখ ও দিন
১। বাংলা (আবশ্যিক)-১ম পত্র
২। সহজ বাংলা-১ম পত্র
১০১
১০৩
০৭/০১/২০২৭
বৃহস্পতিবার
১। বাংলা (আবশ্যিক)-২য় পত্র
২। সহজ বাংলা-২য় পত্র
১০২
১০৪
০৯/০১/২০২৭
শনিবার
১। ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র ১০৭ ১১/০১/২০২৭
সোমবার
১। ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র ১০৮ ১৩/০১/২০২৭
বুধবার
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪ ১৪/০১/২০২৭
বৃহস্পতিবার
১। গণিত (আবশ্যিক) ১০৯ ১৬/০১/২০২৭
শনিবার
১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০ ১৮/০১/২০২৭
সোমবার
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)
২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩। ফিন্যান্স ও ব্যাংকিং
১৩৬
১৫৩
১৫২
২১/০১/২০২৭
বৃহস্পতিবার
১। ভূগোল ও পরিবেশ ১১০ ২৩/০১/২০২৭
শনিবার
১। ইসলাম ও নৈতিক শিক্ষা / ইসলাম শিক্ষা
২। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা / হিন্দুধর্ম শিক্ষা
৩। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা / বৌদ্ধধর্ম শিক্ষা
৪। খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা / খ্রিষ্টধর্ম শিক্ষা
১১১
১১২
১১৩
১১৪
২৫/০১/২০২৭
সোমবার
১। গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়)
২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়)
৩। সঙ্গীত (তত্ত্বীয়)
৪। আরবি
৫। সংস্কৃত
৬। পালি
৭। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান
৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়)
১৫১
১৩৪
১৪৯
১২১
১২৩
১২৪
১৩৩
১৪৮
২৭/০১/২০২৭
বুধবার
১। হিসাববিজ্ঞান ১৪৬ ৩০/০১/২০২৭
শনিবার
১। রসায়ন (তত্ত্বীয়)
২। পৌরনীতি ও নাগরিকতা
৩। ব্যবসায় উদ্যোগ
১৩৭
১৪০
১৪৩
৩১/০১/২০২৭
রবিবার
১। জীববিজ্ঞান (তত্ত্বীয়)
২। অর্থনীতি
১৩৮
১৪১
০৩/০২/২০২৭
বুধবার
১। উচ্চতর গণিত (তত্ত্বীয়)
২। বিজ্ঞান
১২৬
১২৭
০৬/০২/২০২৭
শনিবার

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.