দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশে নির্মাণাধীন ‘লাওয়িংইয়ান স্টেজ–২ জলবিদ্যুৎ কেন্দ্র’-এর নদী সংযোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চায়না এনার্জি ইনভেস্টমেন্ট করর্পোরেশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বৃহৎ এই জলবিদ্যুৎ কেন্দ্রটির নদী সংযোগ সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রকল্পের প্রথম প্রধান নির্মাণ পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
‘লাওয়িংইয়ান স্টেজ–২ জলবিদ্যুৎ কেন্দ্র’টি তাতু নদীর ওপর অবস্থিত। প্রকল্পটির মোট স্থাপিত ক্ষমতা ৪২০ মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রটি থেকে বছরে প্রায় ১ দশমিক ৮৩৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে।
চায়না এনার্জি ইনভেস্টমেন্ট কর্পোরেশনের তথ্য বলছে, কেন্দ্রটির প্রথম বিদ্যুৎ উৎপাদন ইউনিট ২০২৯ সালে চালু হওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা