দারিদ্র্য থেকে উত্তরণ ঘটানো জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা জোরদার করেছে চীন। দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দারিদ্র্যে পুনরায় পতন ঠেকাতে নিয়মিত ও লক্ষ্যভিত্তিক সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহায়তা বিভাগের পরিচালক স্যু চিয়ানমিন বলেন, আয়, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে শনাক্ত করে দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে। কর্মক্ষমদের জন্য কর্মসংস্থান, প্রশিক্ষণ ও শিল্পভিত্তিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা স্থায়ী আয় করতে পারে।
অন্যদিকে কর্মক্ষমতা না থাকা পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। সরকার বলছে, এসব পদক্ষেপ দীর্ঘমেয়াদে গ্রামীণ উন্নয়ন জোরদার করবে এবং দারিদ্র্য ফিরে আসার ঝুঁকি কমাবে।
সূত্র: সিএমজি বাংলা