Sunday, April 26, 2026
Live

পর্যটক বাড়াতে ভর্তুকির ঘোষণা চীনের

পর্যটক বাড়াতে ভর্তুকির ঘোষণা চীনের

মাসব্যাপী পর্যটন প্রচারণা উপলক্ষে ভ্রমণ-সম্পর্কিত ব্যয়ে ভর্তুকি দিতে এক বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) এর বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে- চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ মে অনুষ্ঠিতব্য ১৬তম চীন পর্যটন দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রচারণা চলবে ৩১ মে পর্যন্ত।

এ সময়ে সরকারি কর্তৃপক্ষ ৭০টিরও বেশি সহযোগী সংস্থার সঙ্গে কাজ করবে এবং দেশজুড়ে পর্যটকের সুবিধার্থে ৯ হাজারের বেশি উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

মন্ত্রণালয়ের কর্মকর্তা লি চিয়াওয়ং বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্যুর গাইডদের অসদাচরণ রোধ, ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং পর্যটকদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সেবার মানোন্নয়নে জোর দেবে।

এ বছরের চীন পর্যটন দিবসের মূল অনুষ্ঠান দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত হবে।

কর্মকর্তারা জানান, দর্শনার্থী বৈধ ভ্রমণ বা অনুষ্ঠানের টিকিট- যেমন বিমান বা দ্রুতগতির রেলের টিকিট, কিংবা বড় কোনো ক্রীড়া ইভেন্ট ও পারফরম্যান্সের টিকিট—প্রদর্শন করে প্রদেশজুড়ে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

এ মাসের শুরুতে তিন দিনের ছিংমিং উৎসবের ছুটিতে চীনে ১৩ কোটি ৫০ লাখ অভ্যন্তরীণ পর্যটকের ভ্রমণ রেকর্ড হয়েছে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি। একই সময়ে পর্যটন খাতে ব্যয় ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রায় ৬১ দশমিক ৩৭ বিলিয়ন ইউয়ানে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.