Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

আগামী পাঁচ বছরে জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আগামী পাঁচ বছরে জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে চীন

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আজ (বুধবার) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী পাঁচ বছরে তথা পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে, চীনের জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে।

ব্রিফিংয়ে বলা হয়, দক্ষিণ-উত্তর পানি স্থানান্তর প্রকল্পের উন্নয়ন ও নির্মাণকাজ আরও এগিয়ে নেওয়া হবে; প্রকল্পটির পূর্বাঞ্চলীয় রুটের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শুরু করা হবে এবং মধ্যাঞ্চলীয় রুটের পানি সরবরাহ সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে পানিসম্পদের সামগ্রিক বণ্টনব্যবস্থা আরও উন্নত করা হবে এবং বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা জোরদার করা হবে।

পাশাপাশি, চীন সমন্বিতভাবে বেশকিছু বড় সেচ এলাকার আধুনিকায়ন ও সংস্কারকাজ এগিয়ে নেবে; সেচের চাহিদা এবং পানি ও ভূমিসম্পদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে, উত্তর-পূর্বাঞ্চল, ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো উপযুক্ত এলাকায় নতুন করে বেশকিছু মাঝারি ও বড় সেচ এলাকা গড়ে তুলবে। এর ফলে, আরও বেশি কৃষিজমি বৃষ্টির ওপর নির্ভরশীলতা কাটিয়ে, খরা ও বন্যা মোকাবিলার মাধ্যমে, স্থিতিশীল ও অধিক উত্পাদন-সক্ষম হয়ে উঠবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.