Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ইরান আর ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়: নেতানিয়াহু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ইরান আর ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলকে হুমকি দেওয়ার সীমিত ক্ষমতা থাকলেও, তারা আর ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো বড় হুমকি নয়। গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, "অতীতে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে লড়াই করত, তবে এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি।" তিনি এই সম্পর্ককে তাঁর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তথা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সহযোগিতা বলে আখ্যায়িত করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলার জন্য ইসরায়েল এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে নতুন একটি জোট গঠন করছে। তবে এ বিষয়ে তিনি এখনই বিস্তারিত কোনো তথ্য দেননি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.