Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন ও কানাডার দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন ও কানাডার দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
চীন ও কানাডার দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দার সিধুর সঙ্গে চীন ও কানাডার দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপে অংশ নেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং। গতকাল (সোমবার) কানাডার ভ্যাঙ্কুভারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে হ্য লি ফেং বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন-কানাডা সম্পর্ক সঠিক পথে ফিরে এসেছে। এবারের সংলাপের লক্ষ্য হলো দুই দেশের নেতাদের মধ্যে হওয়া মতৈক্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। চীন পারস্পরিক সম্মান, সমতা ও উভয়ের স্বার্থের ভিত্তিতে কানাডার সঙ্গে মতপার্থক্য পাশে রেখে অভিন্ন স্বার্থ খুঁজে বের করতে এবং অর্থনৈতিক ও বাণিজ্য, আর্থিক খাত ও পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীল ও সুস্থ উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
শ্যাম্পেন বলেন, কানাডা চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের নেতাদের মধ্যে হওয়া মতৈক্য বাস্তবায়নের পাশাপাশি নীতিগত বিষয়ে মতবিনিময় ও সমন্বয় জোরদার করবে কানাডা। একই সঙ্গে অর্থনৈতিক, আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও গভীর করবে।

সিধু বলেন, কানাডা চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় কানাডা।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.