Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

বিশ্ববাজারে অস্থিরতার মাঝেও চীনা শেয়ারে ঝুঁকছে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্ববাজারে অস্থিরতার মাঝেও চীনা শেয়ারে ঝুঁকছে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো

বিশ্ব অর্থনীতির বিদ্যমান অস্থিরতার মধ্যেও উদ্ভাবন সক্ষমতা এবং পোর্টফোলিও বৈচিত্র্যকরণের সুবিধার কারণে চীনের আর্থিক সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত 'অ্যানুয়াল কনফারেন্স অব ফাইন্যান্সিয়াল স্ট্রিট ফোরাম ২০২৬'-এর একটি বিশেষ ফোরামে শীর্ষ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা এসব কথা জানান।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাবারডিন গ্রুপ’-এর সিইও জেসন উইন্ডসর জানান, চীন কেবল উদীয়মান বাজারের অংশ নয়, বরং বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক বিনিয়োগকারীদের ভবিষ্যতের এক কেন্দ্রবিন্দু। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক উৎপাদন খাত, জ্বালানি রূপান্তর ও স্বাস্থ্যসেবায় চীনের অগ্রগতির কথা উল্লেখ করে ফরাসি প্রতিষ্ঠান ‘আমুনদি এএম’ এবং জার্মানির ‘অ্যালিয়ানজ গ্লোবাল ইনভেস্টর’ জানায়, তারা বর্তমানে চীনা শেয়ারে নিজেদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে।

একইভাবে 'জেপিমরগান অ্যাসেট ম্যানেজমেন্ট'-এর ব্যবস্থাপনা পরিচালক ট্র্যাভিস স্পেন্স জোর দিয়ে বলেন, বিশ্ব অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি ও প্রযুক্তি খাতের নানা উত্থান-পতনের মাঝেও চীনের এআই এবং উচ্চমানের উৎপাদন শিল্প খাত বেশ মজবুত অবস্থায় রয়েছে, যা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সক্রিয় সম্পদ ব্যবস্থাপকদের জন্য মুনাফা অর্জনের বড় সুযোগ তৈরি করেছে।

বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করতে চীন সম্প্রতি তাদের তহবিল শিল্প খাতের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো ১৮টি ‘অ্যাক্টিভলি ম্যানেজড ইটিএফ’ অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারে নতুন পুঁজির প্রবাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.