Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

ইরান যুদ্ধের প্রভাব ও খরা: ধুঁকছে অস্ট্রেলিয়ার কৃষিখাত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ইরান যুদ্ধের প্রভাব ও খরা: ধুঁকছে অস্ট্রেলিয়ার কৃষিখাত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তার বড় একটা ধাক্কা লেগেছে কৃষিখাতে। এ সংকট থেমে থাকেনি মধ্যপ্রাচ্যেই, প্রভাব পড়েছে সুদূর অস্ট্রেলিয়ায়ও। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্ন ঘটনায় জ্বালানি ও সার এই দুই গুরুত্বপূর্ণ কৃষি উপকরণে দাম হু হু করে বাড়ছে। একদিকে যেমন বাড়ছে গো খাদ্যের দাম, অন্যদিকে খড়াজনিত আবহাওয়ায় ধুঁকছে দেশটির কৃষক।

জ্বালানি ও সার আমদানির খরচ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে তাতে কৃষকের পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ফার্মার্স ফেডারেশনের কর্মকর্তা স্কট ইয়াং উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘টানা ১৮ মাসের খরায় আমার জমি এখন চাষের মতো অবস্থায় নেই। গবাদিপশুর খাদ্য জোগাতে আমাকে বিকল্প কিছুর ওপর নির্ভর করতে হচ্ছে, যা আগের চেয়ে অনেক ব্যয়বহুল। জমির মাটির আর্দ্রতা পরিমাপক যন্ত্র দেখাচ্ছে, এবার মাটির আর্দ্রতা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।’

খরার কারণে অনেক কৃষক বহু দিন লাভের মুখ দেখেনি। এর ওপর জ্বালানির ঊর্ধ্বগতির দৌড়ে হাঁপিয়ে উঠছে এ খাতের সংশ্লিষ্টরা। এ বিষয়ে স্কট ইয়ং আরও জানান, ‘আমরা আগে ডিজেলের বাজেট ধরতাম ১ দশমিক ৭০ থেকে ১ দশমিক ৮০ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২০ ডলারে।’

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কৃষি যন্ত্রপাতি পরিচালনার খরচও সমানতালে বাড়ছে বলে জানান ভিক্টোরিয়া ডেইরি ফার্মার্সের সভপতি মার্ক বিলিং। তিনি বলেন, ‘প্রথম সমস্যা হলো জ্বালানি পাওয়া, দ্বিতীয় সমস্যা এর দাম - দুই সংকটই এখন প্রায় দ্বিগুণ। কন্টেইনার ও জাহাজে আমাদের পণ্য তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পণ্য পরিবহনের খরচ, বীমা খরচ— সবকিছুর কারণেই খরচ বাড়ছে। তাই, বিশ্ববাজারে আমাদের পণ্যকে প্রতিযোগিতামূলক একটা জায়গায় রাখা এখন চ্যালেঞ্জ।’

অস্ট্রেলিয়া তাদের প্রায় ৯০ শতাংশ জ্বালানি এবং বেশিরভাগ সার আমদানির ওপর নির্ভরশীল। ফলে বিশ্ববাজারে যে কোনো অস্থিরতা দেখা দিলে এর সরাসরি প্রভাব পড়ে দেশটির কৃষিতে।

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.