Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

উচ্চমানের ই-কমার্স উন্নয়নে চীনের নতুন নির্দেশিকা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
উচ্চমানের ই-কমার্স উন্নয়নে চীনের নতুন নির্দেশিকা

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: বাস্তব অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ই-কমার্স খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক সরকারি বিভাগ যৌথভাবে একটি নতুন নির্দেশিকা জারি করেছে- বলে সোমবার ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত দলিলে বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর একীকরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নির্দেশিকায় ই-কমার্সের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং গ্রামীণ অঞ্চলকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পখাতে ডিজিটাল রূপান্তর দ্রুততর করা এবং ভোগের মানোন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকায় আন্তঃসীমান্ত ই-কমার্স সম্প্রসারণ এবং ‘সিল্ক রোড ই-কমার্স’উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একটি সুষ্ঠু এবং টেকসই উন্নয়ন পরিবেশ গড়ে তুলতে প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব আরও স্পষ্ট, নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার এবং প্রাসঙ্গিক আইন-কানুন মেনে বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারণে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশিকাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.