Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

উন্নয়নের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বৈশ্বিক বৈষম্য বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক এজেন্ডার কেন্দ্রে উন্নয়নকে রাখার তাগিদ দিয়েছে দেশটি।

শুক্রবার জাতিসংঘে উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।

তিনি বলেন, ‘মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক উন্নয়নের বিকল্প নেই। অথচ বর্তমান সময়ে উন্নয়নকে রাজনীতিকরণের মাধ্যমে গুরুত্বহীন করে রাখা হচ্ছে। যখন আন্তর্জাতিক সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিভাজন ও সংঘাত উসকে দেয়া হচ্ছে।’

উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চারটি প্রস্তাব তুলে ধরেন সুন লেই। এগুলো হলো—উন্নয়নের অধিকার রক্ষা, উন্নয়ন অংশীদারত্ব পুনরুজ্জীবিত করা, উন্নয়নবান্ধব পরিবেশ তৈরি এবং প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি গড়ে তোলা।

তিনি আরও বলেন, বেঁচে থাকার অধিকার ও উন্নয়নের অধিকার মৌলিক মানবাধিকারের গুরুত্বপূর্ণ অংশ। টেকসইভাবে অন্যান্য অধিকার ভোগের ক্ষেত্রেও উন্নয়ন অপরিহার্য। একতরফা নিষেধাজ্ঞা ও অন্য দেশের ওপর বিচারিক এখতিয়ার প্রয়োগের বিরোধিতাও করেন তিনি।

সুন লেই জানান, চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের আওতায় ২৩ বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ১২০টির বেশি দেশের স্থানীয় জনগোষ্ঠীর উপকারে এক হাজার ৮০০টির বেশি ছোট ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেয়া হয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.