Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চারটি দিক থেকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কঠোর বাস্তবায়নের সুনির্দিষ্ট ব্যবস্থা করেছে ‘সিদ্ধান্ত’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চারটি দিক থেকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কঠোর বাস্তবায়নের সুনির্দিষ্ট ব্যবস্থা করেছে ‘সিদ্ধান্ত’

অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি আজ (শুক্রবার) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দলের ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রচার বিভাগের দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধান হু হ্যপিং পরিচয় করিয়ে দেন—গণতান্ত্রিক কেন্দ্রিকতা হলো দলের মৌলিক সংগঠনগত নীতি ও নেতৃত্ব ব্যবস্থা। এটি দলের কেন্দ্রীয় ঐক্য রক্ষা, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন এবং নেতৃত্বে থাকা দল ও কর্মকর্তাদের ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দেয়।

‘সুদীর্ঘকাল ধরে পূর্ণাঙ্গ কঠোর দল শাসন এগিয়ে নেওয়ার বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত’-এ গণতান্ত্রিক কেন্দ্রিকতার কঠোর বাস্তবায়নকে পূর্ণাঙ্গ কঠোর দল শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়েছে এবং চারটি দিক থেকে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রথমত, কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করা হবে। কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছে অনুমতি ও প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করা হবে। রাজনৈতিক তদারকির কাজ আরও সুনির্দিষ্ট, নির্ভুল ও নিয়মিত করা হবে।

দ্বিতীয়ত, দলীয় গণতন্ত্র ধরে রাখা ও উন্নত করার পাশাপাশি অভ্যন্তরীণ তথ্য ও পরিস্থিতি জানানোর ব্যবস্থা সুসংহত করা হবে এবং সমতার ভিত্তিতে কমরেডদের সম্পর্ক ধরে রাখার ওপর জোর দেওয়া হবে।

তৃতীয়ত, দলীয় কমিটি ও গোষ্ঠীর আলোচনার নিয়ম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নিয়ম ও আইনগত বৈধতা যাচাই জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কর্মী নিয়োগ ও বদলি, গুরুত্বপূর্ণ প্রকল্প বিন্যাস এবং বড় অংকের অর্থ ব্যবহার সংক্রান্ত বিষয়ের তদারকি ব্যবস্থাও সুসংহত করা হবে।

চতুর্থত, ‘প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি’-এর দায়িত্ব পালন ও ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণ করার সঙ্গে নেতৃত্বে থাকা দলের তদারকি জোরদার করার প্রাতিষ্ঠানিক বিধান কার্যকর করা হবে। সেই সঙ্গে নেতৃত্ব দানকারী দলের ক্ষমতা প্রয়োগের নিয়ন্ত্রণ ব্যবস্থা সুসংহত করা এবং সমপর্যায়ের তদারকি ব্যবস্থা ও প্রক্রিয়া উন্নত করা হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.