Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

চীন ও পেরুর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) হালনাগাদ প্রটোকল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর স্বাক্ষরিত এ প্রটোকলের লক্ষ্য হলো বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা আরও কার্যকর ও যুগোপযোগী করা।

হালনাগাদ কাঠামোয় বিদ্যমান সাতটি অধ্যায় আরও সুস্পষ্ট করা হয়েছে। এগুলো হলো—পণ্যের উৎস নির্ধারণের বিধিমালা, শুল্কপ্রক্রিয়া ও বাণিজ্য সহজীকরণ, স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা, মেধাস্বত্ব অধিকার, সেবা বাণিজ্য, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তিদের অস্থায়ী প্রবেশ এবং বিনিয়োগ।

এ ছাড়া চুক্তিতে নতুন পাঁচটি ক্ষেত্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানদণ্ড ও সামঞ্জস্য মূল্যায়ন বিষয়ে সহযোগিতা, প্রতিযোগিতা নীতি, ই-কমার্স, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং পরিবেশ ও বাণিজ্য।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় রোববার বিবৃতিতে জানায়, সেবা বাণিজ্য ও বিনিয়োগ খাতে ‘নেগেটিভ লিস্ট’ নিয়ে ভবিষ্যতে আলোচনার ব্যবস্থাও করেছে দুই দেশ। সংশ্লিষ্ট খাতে উন্মুক্ততা আরও বাড়ানোই এর উদ্দেশ্য।

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, হালনাগাদ চুক্তিটি বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে উভয় দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত হবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

চীন ও পেরুর মধ্যে এ মুক্ত বাণিজ্য চুক্তিটি লাতিন আমেরিকার কোনো দেশের সঙ্গে চীনের স্বাক্ষরিত প্রথম পূর্ণাঙ্গ এফটিএ।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.