Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনা বৈশিষ্ট্যসম্পন্ন দুর্নীতিবিরোধী পথ দৃঢ়ভাবে এগিয়ে নিতে চারটি ক্ষেত্রে পরিকল্পনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনা বৈশিষ্ট্যসম্পন্ন দুর্নীতিবিরোধী পথ দৃঢ়ভাবে এগিয়ে নিতে চারটি ক্ষেত্রে পরিকল্পনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি আজ (শুক্রবার) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ও মূল বিষয়গুলো ব্যাখ্যা করা হয়।

চীনের কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের উপসম্পাদক এবং জাতীয় তত্ত্বাবধান কমিশনের উপপরিচালক চাং ফুহাই বলেন, দুর্নীতি করার সাহস না পাওয়া, দুর্নীতি করার সুযোগ না থাকা এবং দুর্নীতির ইচ্ছা না জাগার পরিবেশ—তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সার্বিক ও কঠোর দলীয় শাসনের গুরুত্বপূর্ণ কৌশল। এটি দুর্নীতিবিরোধী লড়াইয়ের মৌলিক নীতি।

তিনি আরও বলেন, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে গঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পুরো দল দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। সেইসঙ্গে দুর্নীতির সুযোগ বন্ধ করতে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং দুর্নীতি থেকে দূরে থাকার সচেতনতা বাড়িয়েছে। এর ফলে দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে এবং সেই অর্জন আরও সুসংহত হয়েছে।

তিনি আরও জানান, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে দেশজুড়ে শৃঙ্খলা পরিদর্শন ও তত্ত্বাবধান সংস্থাগুলো মোট ৮ লাখ ১০ হাজার ৫০০টি দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের মামলা তদন্ত করেছে। এসব মামলায় ৭৯ লাখ ২২ হাজার ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের ব্যবস্থাপনার আওতাধীন ৯৬৩ জন কর্মকর্তাও রয়েছেন।

‘সার্বিক ও কঠোর দলীয় শাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’-এ চীনের বৈশিষ্ট্যসম্পন্ন দুর্নীতিবিরোধী পথ দৃঢ়ভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে চারটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে। রাজনীতি ও ব্যবসায়িক মহলের আঁতাত এবং রাজনৈতিক ক্ষেত্রে পুঁজির অনুপ্রবেশের মতো বিষয়গুলো কঠোরভাবে তদন্ত করা হবে। নতুন ধরনের দুর্নীতি ও গোপন দুর্নীতির গভীরে গিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি, সাধারণ মানুষের আশপাশে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

দ্বিতীয়ত, ক্ষমতার প্রয়োগের ওপর নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করা হবে এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাকে আরও বৈজ্ঞানিক ও কার্যকরভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে।

তৃতীয়ত, সততা ও দুর্নীতিবিরোধী মনোভাবের আদর্শিক ভিত্তি আরও মজবুত করা হবে এবং নতুন যুগে সততা ও নৈতিকতাভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটানো হবে।

চতুর্থত, দুর্নীতি করার সাহস না পাওয়া, দুর্নীতির সুযোগ না থাকা এবং দুর্নীতির ইচ্ছা না জাগা—তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সামগ্রিক কার্যকারিতা আরও বাড়ানো হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.