Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের আইনসভায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন ও আর্থিকখাতের খসড়া আইন পর্যালোচনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের আইনসভায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন ও আর্থিকখাতের খসড়া আইন পর্যালোচনা

২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে সর্বশেষ স্থায়ী কমিটির অধিবেশন আহ্বান করেছে চীনের সর্বোচ্চ আইনসভা। এতে সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা, রাষ্ট্রীয় সম্পদ, অ্যান্টার্কটিকার সুরক্ষা এবং আন্তঃসীমান্ত দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে একাধিক খসড়া আইন ও সংশোধনী বিল পর্যালোচনা করা হচ্ছে।

আন্তঃসীমান্ত দুর্নীতি দমন বিলের দ্বিতীয় খসড়ায় জাতীয় নিরাপত্তার সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আইন প্রণয়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আইনের কঠোর প্রয়োগ, যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের সংবিধান ও আইন কমিটির ভাইস চেয়ারম্যান চৌ কুয়াংছুয়ান জানান, খসড়ায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন কার্যক্রমে কর্তৃপক্ষের তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় গোপনীয়তা, কাজের গোপনীয়তা, বাণিজ্যিক গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।‘

এদিকে, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও বিশেষজ্ঞ বলেছেন, ‘আন্তঃসীমান্ত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সততা ও দুর্নীতিবিরোধী বিধি-অনুসরণ ইউনিট গঠন কিংবা নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আকার, ব্যবসার পরিধি এবং ঝুঁকি প্রতিরোধের প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত। আলোচনা শেষে প্রস্তাবটি গ্রহণের জন্য উত্থাপন করা হয়েছে।‘

অধিবেশনে খসড়া আর্থিক আইনের দ্বিতীয় পাঠও পর্যালোচনা করা হবে।

সর্বশেষ খসড়ায় ভোক্তা ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, সম্পদ ব্যবস্থাপনার নিয়ম একীভূত করা, অনলাইন আর্থিক বিপণন নিয়ন্ত্রণ এবং আন্তঃসীমান্ত আর্থিক কার্যক্রমের তদারকি কঠোর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

১৪তম জাতীয় গণ-কংগ্রেসের সংবিধান ও আইন কমিটির চেয়ারপারসন সিন ছুনইয়িং জানান, চীনের ভূখণ্ডে অনুমোদন ছাড়া বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক পণ্য ও সেবা সরবরাহ নিষিদ্ধ করার একটি বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে কমিটি।

তিনি আরও বলেন, ‘চীনে আইনগতভাবে আর্থিক পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আইন, প্রশাসনিক বিধিমালা এবং রাষ্ট্রীয় পরিষদের আর্থিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বিধান মেনে চলতে হবে।‘

অধিবেশনে অ্যান্টার্কটিকার কার্যক্রম ও পরিবেশ সুরক্ষা আইনের খসড়া তৃতীয় পাঠে উঠেছে। সংশোধিত ধারাগুলোতে বৈশ্বিক অ্যান্টার্কটিকার শাসনব্যবস্থায় চীনের অংশগ্রহণ, জাতীয় অভিযান ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং সেখানে চীনা নাগরিকদের আইনসম্মত অধিকার সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এ অধিবেশনে প্রথমবারের মতো আলোচনার জন্য আরও কয়েকটি খসড়া আইন সংশোধনী উত্থাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদেশ-সংশ্লিষ্ট ফৌজদারি বিচারব্যবস্থা আরও সুসংহত করতে ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী, বিধিবিধান কঠোর ও শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে নবায়নযোগ্য জ্বালানি আইনের সংশোধিত খসড়া এবং আগস্টে কার্যকর হওয়া প্রতিবেশ ও পরিবেশ কোডের কয়েকটি সংশোধনী।

এ ছাড়া বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার চুক্তি অনুমোদনের বিষয়ে রাষ্ট্রীয় পরিষদের প্রস্তাবও পর্যালোচনা করবেন আইনপ্রণেতারা।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.