Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। সোমবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আল-আইবান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনীতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন। দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-সৌদি সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে এ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এ দুই নেতা। এ সময় ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদে এ অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

এ অবস্থায় পররাষ্টমন্ত্রী ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যকে দ্রুত অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে এনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে সৌদি আরবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে প্রস্তুত চীন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.