Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের সাক্ষাৎ

এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কিরগিজস্তানের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক কাসিমালিয়েভ সোমবার চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে কাসিমালিয়েভ উল্লেখ করেন যে, কিরগিজ-চীন সম্পর্ক বর্তমানে দ্রুত ও স্থিতিশীলভাবে বিকশিত হচ্ছে এবং উভয়পক্ষ উচ্চ পর্যায়ের রাজনৈতিক পারস্পরিক আস্থা বজায় রেখেছে।

তিনি বলেন, কিরগিজ পক্ষ চীনকে সর্বদা একটি প্রধান কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তিনি আরও যোগ করেন যে, তার দেশ চীনের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে, বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অধীনে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

কাসিমালিয়েভ বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীলতায় পূর্ণ এবং ক্রমাগত নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ও হুমকি উদ্ভূত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, সন্ত্রাসবাদ, চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ এবং অন্যান্য নিরাপত্তা হুমকির যৌথ মোকাবেলার জন্য সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাস্তব সহযোগিতার আরও প্রসার আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন বলেন, চীন ও কিরগিজস্তান সদয় প্রতিবেশী, ভালো বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অগ্রগতি লাভ করেছে এবং ব্যাপক সহযোগিতা এক নতুন স্তরে পৌঁছেছে।

তোং বলেন, বিগত বছরগুলোতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের জোরালো বিকাশ ঘটেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।

চীন, কিরগিজস্তানের সাথে তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে ক্রমাগত গভীর করতে, সহযোগিতার গুণমান ও কার্যকারিতা উন্নত করতে এবং বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে প্রস্তুত বলে জানান তোং। এর মাধ্যমে যৌথভাবে উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা এবং এই উত্তাল বিশ্বে আরও ইতিবাচক শক্তি সঞ্চার করা সম্ভব হবে বলে মনে করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: সিএমজি

.

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.