Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গ্যাবনের প্রেসিডেন্টের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গ্যাবনের প্রেসিডেন্টের বৈঠক

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে রাষ্ট্রীয় সফররত গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমা। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও গ্যাবনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে। পারস্পরিক লাভজনক সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে এবং সময়ের সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুসংহত করা, বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করা এবং চীন-গ্যাবন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে গ্যাবনের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে।

চীনের প্রধানমন্ত্রী বলেন, খনিজ সম্পদ, অবকাঠামো, কৃষি, বনজ সম্পদ ও মৎস্য খাতের মতো প্রচলিত ক্ষেত্রগুলোতে গ্যাবনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায় বেইজিং। পাশাপাশি ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্যাবন থেকে আরও বেশি মানসম্মত পণ্য আমদানি করতে এবং দেশটিতে আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে বিনিয়োগ ও ব্যবসা শুরু করতে উৎসাহিত করতে প্রস্তুত চীন।

যুবসমাজ, সংস্কৃতি, পর্যটন, স্বাস্থ্যসেবা ও স্থানীয় পর্যায়েও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানান লি ছিয়াং।

বৈঠকে গ্যাবনের প্রেসিডেন্ট এনগুয়েমা চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি বলেন, গ্যাবন এক-চীন নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার চীনা উদ্যোগ এবং দেশটির প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রতি সমর্থন জানায় গ্যাবন।

এনগুয়েমা বলেন, চীন গ্যাবনের একজন অকৃত্রিম ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। চীনের ‘শূন্য শুল্ক’ নীতিরও উচ্চ প্রশংসা করেন তিনি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.