Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের প্রধান শহরগুলোতে আবাসন খাতের মন্দা কাটার ইঙ্গিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের প্রধান শহরগুলোতে আবাসন খাতের মন্দা কাটার ইঙ্গিত

চীনের প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম হ্রাসের প্রবণতা অনেকটাই কমে এসেছে। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্যে আবাসন খাতের এই ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বেইজিং, শাংহাই, কুয়াংচৌ এবং শেনচেন—এই চার প্রথম সারির শহরে গত সেপ্টেম্বরে নতুন বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। তবে এই হ্রাসের মাত্রা আগের মাসের (আগস্ট) তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ পয়েন্ট কম।

অন্যদিকে, এসব প্রথম সারির শহরে ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড বাড়ির দাম কমার গতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগস্ট মাসে যেখানে দাম কমার হার ছিল ২ দশমিক ৭ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতেও নতুন এবং ব্যবহৃত—উভয় ধরনের বাড়ির ক্ষেত্রেই দাম কমার প্রবণতা আগস্টের তুলনায় অনেকটাই মন্থর বা স্থিতিশীল হয়ে এসেছে।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, সেপ্টেম্বরে প্রথম সারির শহরগুলোতে বাড়ির দাম সামান্য বেড়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতে দাম কমার প্রবণতা সাধারণভাবেই আরও সংকুচিত হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রতি মাসে দেশের ৪টি প্রথম সারির, ৩১টি দ্বিতীয় সারির এবং ৩৫টি তৃতীয় সারির শহরসহ মোট ৭০টি প্রধান শহরের আবাসন বাজারের উঠানামা পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.