Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
৩ মিনিটে পড়া যাবে

‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের মার্কিন অধিবেশন অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের মার্কিন অধিবেশন অনুষ্ঠিত

নভেম্বর ৪: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটন ডিসিতে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিওবার্তায় বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং মূল বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া কুন ফাউন্ডেশনের চেয়ারম্যান রবার্ট কুন এবং মার্কিন বন্ধু রোনাল্ড সাকলস্কি বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতিনির্ধারণী মহল, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন অতিথি সংলাপে অংশ নেন। তারা চীনের জাতীয় শাসনব্যবস্থার অভিজ্ঞতা, দেশটির উন্নয়ন এবং বিশ্বে চীনের অবদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ আয়োজনের মধ্য দিয়ে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের ধারাবাহিক কার্যক্রমের সূচনা হয়।

ভিডিওবার্তায় শেন হাই সিয়োং বলেন, বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণকারী সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে। তার মতে, এ অধিবেশন নতুন যাত্রাপথে সিপিসির আত্মবিপ্লব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়েছে। ১০৫ বছরের গৌরবময় ইতিহাস পেরিয়ে আসা সিপিসি আরও উন্নত মান ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে নিজেদের শক্তিশালী করবে এবং ‘সিপিসির শাসন’-এর মাধ্যমে ‘চীনের শাসনব্যবস্থার’ উন্নয়ন ঘটাবে।

তিনি বলেন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) পরিচালিত এক বৈশ্বিক জরিপে অংশগ্রহণকারীদের মতামতে উঠে এসেছে, সিপিসি তার নেতৃত্বকে সমুন্নত ও উন্নত করার জন্য একগুচ্ছ প্রাতিষ্ঠানিক নিয়ম ও আদর্শ তৈরি করেছে। এটি পশ্চিমা রাজনৈতিক দলগুলোর থেকে ভিন্ন একটি কার্যকর শাসনের পথ দেখিয়েছে এবং উন্নত দলীয় মডেল অনুসন্ধানে একটি চীনা সমাধানও দিয়েছে।

শেন হাই সিয়োং আরও বলেন, বিশ্বের বৃহত্তম, বৈচিত্র্যময় এবং সবচেয়ে ব্যাপক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে চায়না মিডিয়া গ্রুপ সিপিসি’র বিজয়ের কথা সফলভাবে প্রচার, এবং ‘সি চিন পিংয়ের প্রিয় প্রবচন’ ও ‘সিপিসি পার্টি-বিল্ডিং থট সিরিজ লেকচার’-এর মতো উচ্চমানের অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবে।

তিনি বলেন, পারস্পরিক শিক্ষা ও বিনিময়ের একটি সংলাপ প্ল্যাটফর্ম আরও সুদৃঢ় হবে এবং ৮৫টি ভাষায় প্রচার, সিজিটিএন মিডিয়া কনভারজেন্স প্ল্যাটফর্ম ও ১৯২টি বিদেশি স্টেশনের সুবিধা কাজে লাগিয়ে সরকারি সংস্থা, মিডিয়া ও থিংক ট্যাঙ্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর করা হবে। এটি বিভিন্ন দেশের শাসনপদ্ধতির সন্ধান ও যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখবে।

সিয়ে ফেং বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজন বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং সব মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীর গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং চীনা জাতির মহান পুনরুজ্জীবনের এক সংকটময় সময়ে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, চীনের বিষয়গুলো ভালোভাবে পরিচালনার চাবিকাঠি সিপিসির মধ্যেই নিহিত। এর মূল চাবিটা হলো পার্টিকে সার্বিকভাবে ও কঠোরভাবে শাসন করা। সিপিসি যত ভালোভাবে গঠিত হবে, চীনের উন্নয়ন তত ভালো হবে। চীনের উন্নয়ন যত ভালো হবে, বিশ্বও তত বেশি উপকৃত হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.