Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম

প্রতি টন পেট্রোলের পাইকারি দাম ৩৪৫ ইউয়ান (প্রায় ৫১.৮ মার্কিন ডলার) এবং স্ট্যান্ডার্ড ডিজেলের দাম ৩৩৫ ইউয়ান (প্রায় ৫০ মার্কিন ডলার) বাড়ানো হবে বলে এক ঘোষণায় জানিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)। বৃহস্পতিবার এনডিআরসি জানায়, ৩০ অক্টোবর থেকে এ মূল্য কার্যকর হবে।

এর আগে প্রতি টন পেট্রোল ও স্ট্যান্ডার্ড ডিজেলের দাম যথাক্রমে ৪৪০ ইউয়ান ও ৪২০ ইউয়ান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সমন্বয়ে এই বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ৯৫ ইউয়ান ও ৮৫ ইউয়ান কমানো হয়েছে।

এনডিআরসি এক বিবৃতিতে জানায়, গত ১৫ অক্টোবরের মূল্য সমন্বয়ের পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারে কমিয়ে আনতে সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনডিআরসি’র মূল্য, ব্যয় ও প্রত্যয়ন কেন্দ্রের জীবাশ্ম জ্বালানির মূল্য ও ব্যয় বিভাগের পরিচালক পিয়ান চেং বলেন, ‘গত মূল্য সমন্বয়ের পর বিগত ১০ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।‘

চীনের পরিশোধিত জ্বালানি তেলের মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারে একগুচ্ছ অপরিশোধিত তেলের গড় দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ১০ কার্যদিবস পরপর পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা দাম সমন্বয় করা হয়।

১৫ অক্টোবরের মূল্য সমন্বয়ের পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েল ফিউচার্সের দাম চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামের তেল ও গ্যাস নীতি ও আইন গবেষণা কেন্দ্রের পরিচালক ছেন শৌহাই বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষকে খুচরা ক্রেতাদের ক্রয়ক্ষমতা এবং বাজারে সরবরাহের স্থিতিশীলতা উভয় বিষয় বিবেচনায় নিতে হয়।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.