Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে দুর্নীতিবিরোধী ব্যবস্থায় ক্ষমতা নিয়ন্ত্রণের তিন কৌশল তুলে ধরল সিজিটিএন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে দুর্নীতিবিরোধী ব্যবস্থায় ক্ষমতা নিয়ন্ত্রণের তিন কৌশল তুলে ধরল সিজিটিএন

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) নতুন তথ্যচিত্রে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) দুর্নীতিবিরোধী ব্যবস্থা এবং সরকারি ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার কৌশল তুলে ধরা হয়েছে।

“দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার থ্রি নো’স: চীন কীভাবে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে” শীর্ষক তথ্যচিত্রে দুর্নীতি প্রতিরোধে সিপিসির ‘তিনটি না’ নীতির বিশ্লেষণ করা হয়েছে। এই ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের পাশাপাশি অভ্যন্তরীণ নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের দুর্নীতিবিরোধী ব্যবস্থার মূল ভিত্তি হলো ‘দুর্নীতি করার সাহস না থাকা’, ‘দুর্নীতি করার সুযোগ না থাকা’এবং ‘দুর্নীতি করার ইচ্ছা না থাকা’।

‘দুর্নীতি করার সাহস না থাকা’ নীতির আওতায় কঠোর ও কার্যকর প্রাতিষ্ঠানিকব্যবস্থার মাধ্যমে দুর্নীতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল করে তোলা হয়েছে।

অন্যদিকে, ‘দুর্নীতি করার ইচ্ছা না থাকা’ নীতির মাধ্যমে দলের সদস্যদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধকে চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

তথ্যচিত্রে বলা হয়, এই তিনটি সুরক্ষাব্যবস্থার মাধ্যমে সরকারি ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখাই সিপিসির প্রধান লক্ষ্য।

তথ্যচিত্রটি সিজিটিএনের ‘চীনের শাসক দল কীভাবে নিজেদের শাসন করে’ শীর্ষক ধারাবাহিকের অংশ। এই ধারাবাহিকে নতুন যুগে সিপিসির সামগ্রিক ও কঠোর দলীয় শাসনব্যবস্থা এবং নিজেদের সংস্কার ও উন্নয়নের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.