Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে চাও ল্যচি-মাতভিয়েঙ্কোর বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে চাও ল্যচি-মাতভিয়েঙ্কোর বৈঠক

চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত যোগাযোগ, রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছেন দুই দেশের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো।

বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যকে দিক নির্দেশনা হিসেবে নিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত আছে বেইজিং। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও সম্পদ এবং যোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির মতো নতুন ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্প ও সরবরাহব্যবস্থায় সমন্বয় জোরদারের আহ্বান জানান চীনের এ শীর্ষ আইনপ্রণেতা।

তিনি আরও বলেন, শিক্ষা বিনিময়ের চীন-রাশিয়া বর্ষ সফল করতে এবং দুই দেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করা প্রয়োজন। জাতিসংঘসহ বহুপক্ষীয় কাঠামোতেও কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।

জবাবে মাতভিয়েঙ্কো চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে আইনপ্রণেতা পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে দুই নেতা চীনের জাতীয় শিল্প জাদুঘরে রুশ চিত্রশিল্পী নিকোলাই ফেশিনের শিল্পকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.