Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন

বৃহস্পতিবার বিকেলে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতুং বলেন, চীন টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে।

তিনি জানান, গত ১৩ এপ্রিল আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের চীন সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে 'চীন-সংযুক্ত আরব আমিরাত শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্য প্রসার সম্মেলন'-এর আয়োজন করে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীন টানা বহু বছর ধরে দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত আরব অঞ্চলে চীনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য এবং বৈদেশিক বিনিয়োগের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।

মুখপাত্র উল্লেখ করেন, এবারের সম্মেলনে উভয় দেশের কোম্পানিগুলো জ্বালানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং শিল্প সহযোগিতা ও বিনিয়োগ—এই তিনটি প্রধান বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছে। তারা সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য সক্রিয়ভাবে কাজ করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে আরও গভীর করতে সাহায্য করবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.