Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: টিকটকের ওপর প্রায় তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এতে করে শহরের কর্মচারী এবং সংস্থাগুলো আবারও কন্টেন্ট পোস্ট করার জন্য চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি ব্যবহার করতে পারবে।

মঙ্গলবার, মেয়র জোহরান মামদানি একটি টিকটক ভিডিওতে এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, ‘টিকটক, আমরা ফিরে এসেছি।’

মেয়রের কার্যালয় থেকে জারি করা একটি মেমোতে ঘোষণা করা হয়েছে, শহরের বিভাগগুলো এখন থেকে টিকটকে পোস্ট করা শুরু করতে পারবে। নগর সরকারের তথ্য প্রচারের পরিধি বাড়ানো এই পরিবর্তনের উদ্দেশ্য।

মেমোতে বলা হয়েছে, ‘আমরা জনগণের সাথে যোগাযোগের নতুন পথ খুলতে এবং নিউইয়র্কবাসীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সাহায্য করতে চাই।’

মেমোতে আরও বলা হয়েছে যে, সমস্ত বিভাগকে তাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট পরিচালনার সময় কিছু নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে সংবেদনশীল তথ্য ধারণ করতে পারবে না এমন আলাদা ডিভাইস ব্যবহার করা এবং এর জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ করা।

২০২৩ সালে, ভিত্তিহীন নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের অনেক প্রশাসনের মতো নিউইয়র্ক প্রশাসনও সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছিল।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.