Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

তাাজিকিস্তান সফর ও এসসিও সম্মেলনে যোগ দিতে দুশানবে চীনের প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তাাজিকিস্তান সফর ও এসসিও সম্মেলনে যোগ দিতে দুশানবে চীনের প্রধানমন্ত্রী

তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কোখির রসুলজাদার আমন্ত্রণে এক সরকারি সফরে দুশানবে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সফরকালে তিনি তাাজিকিস্তানে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকেও যোগ দেবেন।

রোববার দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাাজিকিস্তানের প্রধানমন্ত্রী কোখির রসুলজাদা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

বিমানবন্দরে দেওয়া এক বিবৃতিতে লি ছিয়াং বলেন, ‘চীন ও তাাজিকিস্তান ভালো প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত বিকশিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে উভয় দেশের জনগণ প্রত্যক্ষ সুবিধা পাচ্ছে।‘

তিনি চলতি বছরের মে মাসে বেইজিংয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ‘ওই বৈঠকে চীন-তাাজিকিস্তান সম্পর্ক আরও গভীর করার যে রূপরেখা তৈরি করা হয়েছিল, তা বাস্তবায়নে চীন তাাজিকিস্তানের সাথে কাজ করতে প্রস্তুত। ঐতিহ্যবাহী বন্ধুত্ব রক্ষা ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি বজায় রাখাই এর মূল লক্ষ্য।

একইসঙ্গে আসন্ন এসসিও সরকারপ্রধানদের বৈঠক সফল করতে সব সদস্য রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন চীনা প্রধানমন্ত্রী। তাসখন্দে উজবেকিস্তানে সরকারি সফর শেষে দুশানবে পৌঁছান তিনি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.