Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধনের কথাও রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি এবং বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.