Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন করবে চীন

চীনের ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী খসড়া প্রথমবারের মতো পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়েছে। গতকাল (সোমবার) চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে খসড়াটি পেশ করা হয়।

এটি চীনের ফৌজদারি কার্যবিধি আইনের চতুর্থ সংশোধন। চলমান আইনটি ১৯৭৯ সালের জুলাইয়ে প্রণয়ন করা হয়। ১৯৯৬ ও ২০১২ সালে এতে দুবার ব্যাপক সংশোধন আনা হয়। সর্বশেষ ২০১৮ সালে কিছু ধারা সংশোধন করা হয়।

নতুন সংশোধনী খসড়ায় ৫৫টি ধারা রয়েছে। এতে ফৌজদারি বিচারপ্রক্রিয়ার নীতি ও প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি নির্দোষিতার অনুমানসংক্রান্ত বিধান উন্নত করা এবং অপরাধের শিকার ব্যক্তিদের অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ফৌজদারি মামলায় জবরদস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান উন্নত করার লক্ষ্যে খসড়ায় এ ধরনের ব্যবস্থার অবস্থান ও নীতিমালা সম্পর্কে সাধারণ নির্দেশনা যুক্ত করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ও আটকের প্রয়োজনীয়তা পর্যালোচনা এবং অনুমোদনের ক্ষেত্রে গণপ্রসিকিউটরেটের পদ্ধতি আরও সুসংহত করার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘ সময় ধরে কাউকে আটক রাখার ঝুঁকি কমাতে আটকসংক্রান্ত ব্যবস্থারও উন্নয়ন করা হবে।

খসড়ায় বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এতে ফৌজদারি মামলার সন্দেহভাজন ব্যক্তি ও আসামিদের আত্মপক্ষ সমর্থনের অধিকার আরও সুরক্ষিত করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে কর্তব্যরত আইনজীবী ও প্রতিরক্ষা আইনজীবীদের অধিকার সুরক্ষার বিধানও জোরদার করা হয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.