Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দল গঠনবিষয়ক চিন্তাধারা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং পরিচালন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে বলে মন্তব্য করেছেন তাজিকিস্তানের বিশেষজ্ঞ সুরোব রওফজোদা।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।

সিনহুয়াকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তাজিকিস্তানের ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপত্র ‘পিপলস ট্রিবিউন’-এর প্রধান সম্পাদক সুরোব রওফজোদা বলেন, ‘বর্তমান বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো নতুন নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বাস্তবতায় সাংগঠনিক ভিত্তি মজবুত এবং পরিচালন সক্ষমতা বাড়ানো একটি দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কঠোর আত্মশাসন প্রতিষ্ঠার অভিজ্ঞতা অন্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য কার্যকর দিকনির্দেশনা হতে পারে বলে মনে করেন তিনি।

রউফজোদা আরও বলেন, আধুনিক রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিকভাবে দৃঢ়, পেশাগত দক্ষতাসম্পন্ন ও দায়িত্বশীল কর্মকর্তা প্রয়োজন। এ কারণে দক্ষ জনবল তৈরি এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে চীনের উদ্যোগ দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তার মতে, দারিদ্র্য বিমোচন, রাষ্ট্র পরিচালনা, বিজ্ঞান প্রযুক্তিতে উদ্ভাবন ও আধুনিকায়নে চীনের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলোর জন্যও শিক্ষণীয় হতে পারে। তবে, প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস, রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়নের পথ বিবেচনায় রেখে এসব অভিজ্ঞতা কাজে লাগানো উচিত বলেও মনে করেন তিনি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.