Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

বেইজিংয়ে সপ্তম বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বেইজিংয়ে সপ্তম বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ৭: সপ্তম বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলন আজ (শনিবার) বেইজিংয়ে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং প্রচার বিভাগের প্রধান লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং একটি মূল বক্তব্য প্রদান করেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং বেইজিং পৌর কমিটির সচিব ইন লি-ও অনুষ্ঠানে যোগ দেন এবং একটি ভাষণ দেন।

সিনহুয়া সংবাদ সংস্থা এবং বেইজিং মিউনিসিপ্যাল ​​পিপলস গভর্নমেন্টের যৌথ আয়োজনে এবারের সম্মেলন ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বুদ্ধিবৃত্তিক রূপান্তরের যুগে গণমাধ্যমের মিশন ও সহযোগিতামূলক কার্যক্রম’ শীর্ষক এই সম্মেলনে বিশ্বের ১১২টি দেশ ও অঞ্চলের প্রায় ৩৩০টি মূলধারার গণমাধ্যম, থিংক ট্যাংক, সরকারি দপ্তর এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রায় ৫০০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, চতুর্থ বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন বার্তার দিয়ে শুরু হয়। গত পাঁচ বছরে এই সম্মেলনের প্রভাব ক্রমাগত বেড়েছে এবং দেশগুলোর মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও গভীর হয়েছে। বর্তমানে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবন এক অভূতপূর্ব সক্রিয়তার পর্যায়ে প্রবেশ করছে, যা গণমাধ্যমের উন্নয়নে সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসছে। জনমতের প্রেক্ষাপটের গভীর পরিবর্তনের সাথে কীভাবে খাপ খাইয়ে নেওয়া যায়, বিশ্বব্যাপী গণমাধ্যমের রূপান্তর ও উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং গণমাধ্যমের অনন্য সুবিধাগুলোকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী এআই শাসনব্যবস্থাকে ক্রমাগত উন্নত করা যায়—এই প্রশ্নগুলোর জন্য সব পক্ষের গভীর বিবেচনা এবং যৌথ সমাধান প্রয়োজন।

প্রযুক্তি দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে সকল দেশের গণমাধ্যমগুলোর উচিত বাস্তবসম্মত সহযোগিতা আরও গভীর করা, ক্রমাগত উচ্চমানের বিষয়বস্তুর সরবরাহ বৃদ্ধি করা, ডিজিটালকরণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করা, যৌথভাবে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করা, এআই শাসনব্যবস্থা উন্নত করতে সহায়তা করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রাখা।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.