সিপিসি আগামী সহস্রাব্দ ধরে চীনা জাতির মহান উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দল গঠনই দলের ভবিষ্যৎ ও নিয়তি। এটি দল ও দেশের লক্ষ্যের সাফল্য বা ব্যর্থতার জন্যও সমান গুরুত্বপূর্ণ। আজ (শুক্রবার) সকাল দশটায় ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ব্যাখ্যা করার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান কেন্দ্রীয় কমিটির নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক থাং ফাং ইয়ু।
তিনি আরও বলেন, এই পূর্ণাঙ্গ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো দলের ব্যাপক ও কঠোর শাসনকে অবিচলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কয়েকটি প্রধান বিষয় সম্পর্কিত সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত গ্রহণ।
সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দল পরিচালনা, দল শক্তিশালীকরণ এবং দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পূর্ণাঙ্গ অধিবেশনের কৌশলগত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি