Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ভোক্তা সুরক্ষায় চীনে কড়াকড়ি, ১৩ লাখ ট্রেডমার্ক আবেদন বাতিল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ভোক্তা সুরক্ষায় চীনে কড়াকড়ি, ১৩ লাখ ট্রেডমার্ক আবেদন বাতিল

চীনে ভোক্তাদের বিভ্রান্ত করে এমন প্রতারণামূলক ও বিভ্রান্তিকর ট্রেডমার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির জাতীয় মেধাস্বত্ব নিয়ন্ত্রক সংস্থা-সিএনআইপিএ। সংস্থাটি জানিয়েছে, গত তিন বছরে ১২ লাখ ৭০ হাজারের বেশি ট্রেডমার্ক আবেদন বাতিল করা হয়েছে। আর অবৈধ ঘোষণা করা হয়েছে তিন হাজারের বেশি ট্রেডমার্ক।

সিএনআইপিএ’র উপকমিশনার রুই ওয়েনবিয়াও সংবাদ সম্মেলনে বলেন, ‘ট্রেডমার্কের মূল উদ্দেশ্য পণ্য বা সেবার উৎস চিহ্নিত করা, বিভ্রান্তিকর প্রচারণা চালানো নয়।’

সম্প্রতি চীনে ‘এজ-বল ট্রেডমার্ক’নামে প্রতারণা করার প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করে পণ্যের মান, উৎপত্তি বা বৈশিষ্ট্য সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন কর্মকাণ্ড ঠেকাতে নতুন মূল্যায়ন নির্দেশিকা জারি, নজরদারি ব্যবস্থা জোরদার এবং দ্রুত ট্রেডমার্ক বাতিলের প্রক্রিয়া চালু করেছে সিএনআইপিএ।

এ ছাড়াও নেওয়া হয়েছে ট্রেডমার্ক আইনে সংশোধনের উদ্যোগ। নতুন খসড়ায় বিভ্রান্তিকর ট্রেডমার্ক ব্যবহারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে জাতীয় আইনসভায় প্রথম দফা অনুমোদন পেয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বাজার নিয়ন্ত্রকদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। ব্যবসায়ীদের সৎভাবে কার্যক্রম পরিচালনারও আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ চীনের মূল ভূখণ্ডে বৈধ নিবন্ধিত ট্রেডমার্কের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৯৮ লাখ।

সূত্র: সিএমজি

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.