Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধু হয়ে পাশে থাকার বার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধু হয়ে পাশে থাকার বার্তা

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিকের সঙ্গে বৈঠক করেছেন মন্টিনিগ্রো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরে নেওয়া ও বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন তারা।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই-কে চীনা নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান স্পাজিক।

জুনে চীন সফরের সময় উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা স্মরণ করে স্পাজিক বলেন, ‘ওয়াং ই-এর এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি চীনের গুরুত্বের প্রতিফলন।’

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে মন্টিনিগ্রো ও চীনের মধ্যে ঐতিহাসিক স্মৃতি ও ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।’

স্পাজিক বলেন, ‘একটি প্রধান দেশ হিসেবে চীনের অবস্থান ও প্রভাবকে মন্টিনিগ্রো অত্যন্ত গুরুত্ব দেয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে চীনের দায়িত্বশীল উদ্যোগেরও প্রশংসা করে দেশটি। এসব উদ্যোগ মন্টিনিগ্রোসহ অন্যান্য ছোট ও মাঝারি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা করেছে। এর মাধ্যমে একটি প্রধান দেশ হিসেবে চীনের দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়।’

বৈঠকে ওয়াং ই চীনা নেতাদের শুভেচ্ছা স্পাজিকের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, ‘উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে চীন ও মন্টিনিগ্রো সবসময়ই ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে থেকেছে।’

তিনি বলেন, ‘নিজ নিজ মূল স্বার্থ ও প্রধান উদ্বেগসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সমর্থন করেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।’

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীকে অতীতের অর্জনের ভিত্তিতে ভবিষ্যতের পথ নির্মাণের গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন ওয়াং। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে চীন মন্টিনিগ্রোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীর করে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত কৌশলগত অংশীদার হয়ে উঠতেও দুই দেশ আগ্রহী।’

ওয়াং বলেন, ইইউতে যোগদানের জন্য মন্টিনিগ্রোর প্রচেষ্টাকে চীন উপলব্ধি করে। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টি ইইউতে যোগদানের প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। চীন-ইইউ সম্পর্কের সুস্থ উন্নয়নে মন্টিনিগ্রো নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.