Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনা বাণিজ্য মন্ত্রণালয়- দ্রুত ভুল সংশোধনের আহ্বান জানায়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনা বাণিজ্য মন্ত্রণালয়- দ্রুত ভুল সংশোধনের আহ্বান জানায়

নভেম্বর ৭: গত ৫ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর দুটি চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। কিউবার সঙ্গে সম্পর্কের অজুহাতে চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম নিষেধাজ্ঞা আরোপ!

এ নিয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয় আজ (শনিবার) তার ওয়েবসাইটে এক খবরে জানায়, যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষকে জড়িত করার অজুহাতে চীনা কোম্পানিগুলোর ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন। চীন এর তীব্র বিরোধিতা করে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে তার নিষেধাজ্ঞা ও দমনপীড়ন আরও বাড়িয়েছে এবং একাধিক বৈষম্যমূলক ও সীমাবদ্ধতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা চীনা কোম্পানিগুলোর অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য থেকে বিচ্যুতি ঘটছে এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা ক্ষুণ্ণ হচ্ছে। চীন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব তার এই ভ্রান্ত কার্যকলাপ সংশোধন করার আহ্বান জানায়। এ ছাড়া, চীন আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.