Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

মার্কিন বিমানসেনা উদ্ধার অভিযানটি ইরানের ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির’ একটি আবরণ হতে পারে: তেহরান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মার্কিন বিমানসেনা উদ্ধার অভিযানটি ইরানের ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির’ একটি আবরণ হতে পারে: তেহরান

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে ভূপাতিত বিমানের এক সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযানটি দেশটি থেকে "সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির" একটি আবরণ হতে পারে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করেছে।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হওয়া একটি এফ-১৫ই বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, যাকে তিনি একটি ‘সাহসী’ অনুসন্ধান ও উদ্ধার অভিযান বলে অভিহিত করেছেন।

তবে, ইরানের সামরিক বাহিনী এটিকে ‘একটি প্রতারণা ও পালানোর অভিযান’ বলে আখ্যা দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে এটি ‘সম্পূর্ণরূপে ব্যর্থ’ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই অভিযানটি নিয়ে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে।

তিনি বলেন, “কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে মার্কিন পাইলট যেখানে ছিলেন বলে দাবি করা হয়েছে, সেই এলাকাটি মধ্য ইরানে তাদের বাহিনী অবতরণের চেষ্টা বা পরিকল্পনা করা এলাকা থেকে অনেক দূরে।”

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির জন্য এটি একটি প্রতারণামূলক অভিযান ছিল, এই সম্ভাবনাকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন মুখপাত্র।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.