Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে আন্তরিক নয়: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে আন্তরিক নয়: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এপ্রিল ১: মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বার্তা দিলেও, বাস্তবে তারা কূটনীতি নিয়ে মোটেও 'আন্তরিক নয়' বলে মন্তব্য করেছে ইরান। আজ (বুধবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে এ কথা জানান।

বাগাই বলেন, "ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধ সম্পর্কে আমরা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে আমাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা মূলত প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছি, কারণ আমরা ক্রমাগত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণের শিকার হচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সশস্ত্র বাহিনী ও সমগ্র দেশের জনগণ শতভাগ ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করছে।"

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের অনেক দেশই এই যুদ্ধের পরিণতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইরান জানতে পেরেছে যে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যার সমাধান চায়।

তবে এই দাবির সমালোচনা করে বাগাই বলেন, "গত এক বছরের অভিজ্ঞতা প্রমাণ করে যে, মার্কিন সরকার কূটনীতি সম্পর্কে মোটেও আন্তরিক নয়। যখনই তারা কূটনীতির কথা বলে, তা মূলত প্রতারণার উদ্দেশ্যে বা একধরনের মানসিক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হিসেবেই বলে।" বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.