Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হ্যফেই শহরে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে এ সফর করছেন তিনি।

মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলবে এ সফর। আট বছর পর এটি চীনে স্টাইনমায়ারের প্রথম রাষ্ট্রীয় সফর।

সফরকালে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন স্টাইনমায়ার। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে একাধিকবার চীন সফর করেছেন স্টাইনমায়ার। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ২০১৮ সালে তিনি চীনে রাষ্ট্রীয় সফর করেন।

এ সফর প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জার্মান প্রেসিডেন্টকে ‘চীনা জনগণের পুরনো বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, চীন-জার্মানি সম্পর্কের উন্নয়নে স্টাইনমায়ার ইতিবাচক অবদান রেখেছেন।

চলতি বছর চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৪তম বার্ষিকী পালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে জার্মানি চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণখাতেও জার্মানি চীনের অন্যতম প্রধান অংশীদার।

স্টাইনমায়ারের সঙ্গে রয়েছেন জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ, ইউরোপীয় পার্লামেন্ট ও দেশটির ফেডারেল সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পখাতের প্রতিনিধিরাও রয়েছেন।

সফরের প্রথম গন্তব্য হ্যফেইয়ে স্টাইনমায়ার চীনে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্স ভাগেনের গবেষণা ও উন্নয়নকেন্দ্রে যাবেন। এ ছাড়া তিনি টেকসই নগর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হুয়াংশান পর্বত ঘুরে দেখবেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.